শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঈদ বোনাসের কথা বলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আদের ষ্বদেশঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা গেলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঈদের দিন (শনিবার) সকালে ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ঈদ বোনাস দেওয়ার কথা বলে সোহেল রানকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ঈদের দিন কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেতে সোহেল রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। তাকে গলা কেটে এবং মাথা ও গালসহ কয়েকটি স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ওসি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। স্বজনরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর