সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী’র আমৃত্যু কারাদণ্ড

মোঃ মোকতার হোসেন / ২৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতি‌নি‌ধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদার (৩১) কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন। দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।
সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে অপর আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার অভিযোগ পত্র সু‌ত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে অনিল রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর স্বামী রুপ কুমার তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১১ স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর