শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ আশরাফুল ইসলাম বিশেষ সংবাদদাতা ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারে তদারকি মূলক এ অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে জনতা কেক ঘর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
তিনি বলেন, “কালীগঞ্জ শহরে বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক নিশাত মেহের আরও জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর