মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

তাড়াশে সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আক্কাছ ইসলাম / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও রাতের আধারে মাছ ধরে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণাদীঘি বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে ওই পুকুরের সুফলভোগী নারী- পুরুষ সদস্যরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সুফলভোগী সদস্য সাইদুর রহমান, চায়না খাতুন, হেলেনা খাতুন ও অর্জুন কুমার। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখে, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা মো. রাশিদুল ইসলাম রাসু প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সরাপপুর গ্রামের বাসিন্দা আলামিন, আবুল কালাম ও আশরাফ আলী ঘাটু ওই এলাকার ভূমি দস্যুদের সাথে আতাত করে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী করে। পরে গত মঙ্গলবার রাতের অন্ধকারে তারা ওই পুকুরের মাছ ধরে নেয়। এতে ওই পুকুরের সুফলভোগীদের প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সমাবেশে সুফলভোগীরা জানান। অন্যায় ভাবে মাছ ধরে নেয়ায় অপরাধিদের সুবিচার দাবী করেন এলাকাবাসী ও সুফলভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর