রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

দুধের বাজারে সিন্ডিকেট তাড়াশে ৪০ টাকার দুধ ৯০ টাকা

প্রতিবেদকের নাম / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে রমজানকে কেন্দ্র করে দুধের মূল্য পেয়ে ৪০ টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে ৯০ টাকায়। বাজারে সিন্ডিকেট তৈরী করে দাম বৃদ্ধি করার হয়েছে বলে অভিযোগ করছেন দুধ ক্রেতাগণ। বুধবার সকালে পৌর শহরের দুধের বাজারে গিয়ে দেখা গেছে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। অথচ রোজার আগের দিনেও পৌর শহরসহ উপজেলার হাট-বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়।

পৌর শহরে দুধের বাজারে দুধ কিনতে আসা আনিচুর রহমান বলেন, এ বাজারে সাধারণ খামারীরা নিজ হাতে দুধ বিক্রি করতে পারছেন না। বাজারে বিক্রি করতে আনা তাদের সমুদয় দুধ অল্প দামে কিনে নিচ্ছেন সিন্ডিকেট সৃষ্ঠিকারী স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান। তিনি সাধারণ ক্রেতার নিকট বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকা লিটার। ফলে ৪০ টাকার দুধ সিন্ডিকেটের কবজায় হয়ে যাচ্ছে ৯০ টাকা লিটার।

এ ব্যাপারে দুধের বাজারে সিন্ডিকেট সৃষ্ঠিকারী স্থানীয় দুধ ব্যবসায়ী আব্দুস ছোবাহান খান বলেন, আমি খামারীদের দুধ কিনে বিক্রি করছি। যেহেতু এটা আমার ব্যবসা তাই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য একটু বেশি নিতে হচ্ছে।

এ প্রসঙ্গে বাজার মনিটরিংএ দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোন বিক্রেতা দুধের বাজারে সিন্ডিকেট তৈরী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর